বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বাংলাদেশ

কক্সবাজার জেলার একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নুরুল হক এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন:

কক্সবাজার জেলার একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নুরুল হক এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন:
প্রিন্ট নিউজ

আনছারুল করিম কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস অংশগ্রহণ করে অসামান্য অবদান রাখা কক্সবাজার জেলার একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নুরুল হক কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করে দাফন সম্পন্ন হইছে।
উল্লেখ্য যে ,মরহুম নুরুল হক (বীর প্রতীক)গত বুধবার দিবাগত রাত ২.৩০মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) আছরের নামাজের পর বাংলাবাজার ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম উপজেলা প্রসাশনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন।
এরপর জেলা প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় গার্ড অফ অনার প্রদান করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম নুরুল হক মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে পাকিস্তানের বিমানবাহিনীতে কর্মরত ছিলেন । এবং তিনি পাকিস্তান বিমান ঘাঁটি থেকে পালিয়ে এসে বাংলাদেশ বিমান বাহিনীতে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন । মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি চট্টগ্রামের পতেঙ্গা তেল শোধনাগার ধ্বংসের তাঁর ভূমিকা ছিল অপরিসীম। তাঁর এই ভূমিকার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন।
এরপর ১৯৭৭ সালে তিনি বিমান বাহিনীতে কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭