বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

ছাগলনাইয়া জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির অভিষেক

ছাগলনাইয়া জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির অভিষেক
প্রিন্ট নিউজ

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে বিদ্যালয় মাঠে এ অভিষেক অনুষ্ঠান হয়।অনুষ্ঠানের শুরুতে জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতি ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা
এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি রোকসানা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দ্বীন গ্রুপের চেয়ারম্যান,বিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব গনি আহমেদ।
সহকারী শিক্ষক রাসেল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, প্রধান শিক্ষক শাহ এমরান ভূঁইয়া,ছাগলনাইয়া মহিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আফসার,দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী,শমশের গাজী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম পাটোয়ারী,জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মোমিনুল হক পাটোয়ারী, পরিচালনা কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান ও সহকারী শিক্ষক নূরুল আফসার প্রমূখ।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭