বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বাংলাদেশ

প্রশিক্ষণ শেষে সোনাগাজী প্রেসক্লাব সদস্যদের মাঝে সনদ বিতরণ

প্রশিক্ষণ শেষে সোনাগাজী প্রেসক্লাব সদস্যদের মাঝে সনদ বিতরণ
প্রিন্ট নিউজ

কক্সবাজারে সাংবাদিকতায় বুনিয়াদী ও ফটোগ্রাফি প্রশিক্ষণ শেষে সোনাগাজী প্রেসক্লাব সদস্যদের সনদ বিতরণ করা হয়েছে।

২৭ জানুয়ারি, পর্যটন করপোরেশনের অভিজাত হোটেল শৈবালের হলরুমে প্রশিক্ষণ শেষে সমাপনি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দীন পিপিএম। তিনি বলেন, পুলিশ -সাংবাদিক একে অপরের পরিপূরক। আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের কাজে সাংবাদিকের ভূমিকা রয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মানে অতীতের ন্যায় সকলের সহযোগীতা কামনা করে পুলিশ প্রশাসন।

সোনাগাজী প্রেসক্লাব সভাপতি মেহরাব হোসেন মেহেদির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, কক্সবাজারবাণীর সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খান।

বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজারবাণীর সহকারী সম্পাদক মাওলানা বদরুদ্দোজা কুতুবী।

আরও বক্তব্য দেন, সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির, গাজী হানিফ, আফতাব হোসেন মমিন, জহিরুল হক খাঁন, সহ সভাপতি নুুরুল আলম, যুগ্ম সম্পাদক আবদুর রহিম, কোষাধ্যক্ষ ইলিয়াছ মোল্লা, দপ্তর সম্পাদক আবদুর রহিম রুবেল, নির্বাহি সদস্য কামাল উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন, চ্যানেল এস প্রতিনিধি মোহাম্মদ আজাদ, কক্সবাজারবানীর রিপোর্টার ওমর ফারুক, আজিম উদ্দিন, মোহাম্মদ ফয়সাল, দৈনিক বর্তমান কথার প্রতিনিধি জামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে কুরআন তেলওয়াত করেন সায়েদুল মোস্তফা খান।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭