চট্টগ্রামের মীরসরাইয়ের ঠাকুর দীঘি এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১০
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ঘন কুয়াশা এবং তীব্র শীতের মধ্যে গাড়ি চালাতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ঠাকুর দীঘি এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
ঘটনাটি ঘটেছে আজ সকাল সোয়া ৮ টার দিকে বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে।
এই রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত নিহত বাস হেলপার নাসির উদ্দিন (৩৮) এর নাম পাওয়া গেলেও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।










