কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার নবগঠিত কমিটিকে ফুল দিয়ে বরণ:
আনছারুল করিম কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার নবগঠিত এডহক কমিটিকে ফুল দিয়ে বরণ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
আজ(০৪জানুয়ারি) ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার নবগঠিত কমিটির সদস্যদের এক ঝকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাবেক সভাপতি জনাব এ এম ওবায়দুল করিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল আলম মিয়াজী, মোস্তাফিজুর রহমান সহ আরো অনেকে।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, কক্সবাজারের এই ঐতিহ্যবাহী মাদ্রাসার সুনাম অতীতের মত অক্ষুন্ন রাখার জন্য লেখাপড়ার , খেলাধুলা, শিক্ষা সফর, বার্ষিক মাহফিল সহ সব ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে নবগঠিত কমিটির সদস্য জনাব মুজিবুর রহমান (সভাপতি) জনাব আবু নাসের (অভিভাবক সদস্য) জনাব মোঃ সাইদুল হক (শিক্ষক প্রতিনিধি) কে ফুল দিয়ে বরণ করেন অত্র মাদ্রাসার দাতা সদস্য ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মৌলানা জহিরুল হক।










