শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

জামালপুরের রশিদপুর ইউনিয়নে নব নির্মিত রাস্তায় ইটভাটার ট্রাকের দাপট; এলাকাবাসী বাধা।

জামালপুরের রশিদপুর ইউনিয়নে নব নির্মিত রাস্তায় ইটভাটার ট্রাকের দাপট; এলাকাবাসী বাধা।
প্রিন্ট নিউজ

মোঃ মোশারফ হোসেন সরকার:

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের খ্যাতিপাড়া এলাকায় নব নির্মিত ইটের সড়কটি খুলে দেওয়ার আগেই ভারী যানবাহনের অবাধ চলাচলে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি পাশের একটি ইট ভাটার মাটি বোঝাই ট্রাকগুলো জোরপূর্বক এই নতুন রাস্তা দিয়ে চলাচল করছে। ফলে রাস্তার ইট ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দ্রুত নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, সরকারি বরাদ্দে তৈরি হওয়া রাস্তা এখনো পুরোপুরি ব্যবহারের উপযোগী হয়নি। এমন পরিস্থিতিতে ভারী ট্রাকের যাতায়াত শুরু হওয়ায় রাস্তার বিভিন্ন স্থানে দেবে যাওয়া, ইট সরে যাওয়া এবং গর্ত তৈরি হওয়ার মতো সমস্যা দেখা দিয়েছে। প্রতিবাদ জানাতে গেলে ইটভাটা কর্তৃপক্ষের লোকজন কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন তারা।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন
“সরকারের উন্নয়ন কাজে কোটি টাকা খরচ হচ্ছে, আর কয়েকটি ট্রাকের কারণে সেই রাস্তা নষ্ট হয়ে গেলে ক্ষতি তো আমাদেরই। এভাবে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়বে।”

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী জানান, দ্রুত ব্যবস্থা না নিলে রাস্তা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবং চলাচল দুর্বিষহ হয়ে উঠবে। তারা ইট ভাটার ট্রাক চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা না দেখা গেলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসী। ঐ এলাকাবাসী জামালপুর সদর উপজেলা প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭