শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সেনবাগে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সেনবাগে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান
প্রিন্ট নিউজ

মাসুদ তাহের, নোয়াখালী প্রতিনিধিঃ

আজ ৯ ডিসেম্বর, নোয়াখালীর সেনবাগ উপজেলা মিলনায়তনে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে অসামান্য অবদান ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে ৫টি ক্ষেত্রে সফল ও অদম্য নারীদের ‘অদম্য নারী’ পুরস্কার প্রদান করা হয়।

সম্মাননা প্রদান করা হয় নিচের পাঁচটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা নারীদের—

  1. অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী
  2. শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী
  3. সফল জননী নারী
  4. নির্যাতনের বিভীষিকা থেকে উঠে দাঁড়িয়ে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী
  5. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় সমাজের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। একই সঙ্গে বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নারীর অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭