ছাগলনাইয়ায় পিএফজির আয়োজনে পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
ছাগলনাইয়ায় পিএফজির ( পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ) আয়োজনে পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্হানীয় ফুড জোন রেষ্টুরেন্টে আয়োজিত সভায় পিএফজির সদস্য আবদুস সালাম সরকারের সভাপতিত্বে ও সুজন - সুশাসনের নাগরিক ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিএফজির এম্বাসেডর ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আলমগীর বিএ।
বক্তব্য রাখেন পিএফজির
কো-অর্ডিনেটর সাংবাদিক কামরুল হাসান লিটন, হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ, ছাগলনাইয়া পৌর শ্রমিক কল্যাণ ফেরাডেশনের সাধারণ সম্পাদক ওসমান গনি মজুমদার আরিফ,
পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মনির আহাম্মদ খোকন, পিএফজির ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম প্রমূখ।
উপস্থিত ছিলেন মৌলভী সামছুল করিম কলেজের কম্পিউটার প্রদর্শক আনোয়ার হোসেন, উদয়ন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো: জাকির হোসেন, ছাগলনাইয়া গণ পাঠাগার এর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উত্তর পানুয়া দাখিল মাদ্রাসার সুপার দ্বীন মোহাম্মদ, সাংবাদিক মো: নুরুজ্জামান সুমন, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, সাবেক কাউন্সিলর শাহেনা আক্তার,
ছাগলনাইয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী রাজ্জাক হোসেন সুমন, যুবদল নেতা অহিদ উল্যাহ, ইউনাইটেড ট্রাস্টের ফেনী জেলা কো-অর্ডিনেটর ফয়সল ভূঁইয়া, ছাগলনাইয়া একাডেমীর সহকারি প্রধান শিক্ষক মো: আলী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য মানিক চন্দ্র শীল, সাবেক ছাত্র নেতা নাসির উদ্দিন সম্রাট, ডা.উজ্জ্বল চন্দ্র দাস, ডা. নুরুল আলম।









