বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বাংলাদেশ

ছাগলনাইয়ায় আল্ খিদমা ফাউন্ডেশন' এর আত্মপ্রকাশ

ছাগলনাইয়ায় আল্ খিদমা ফাউন্ডেশন' এর আত্মপ্রকাশ
প্রিন্ট নিউজ

ছাগলনাইয়ায় 'মুফতি মাহমুদুর রহমান আল্ খিদমা ফাউন্ডেশন' এর আত্মপ্রকাশ

ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধিঃ

ফেনীর ছাগলনাইয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার সাবেক প্রধান মুফতি মাওলানা মাহমুদুর রহমানের নামে উপজেলার বেকারত্ব দূরীকরণ, ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান,সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো ও শিক্ষার মানোন্নয়নে কাজ করার লক্ষ্যে আত্মপ্রকাশ করছে 'মুফতি মাহমুদুর রহমান আল্ খিদমা ফাউন্ডেশন' এর।
আজ (২৩ জানুয়ারি) অনারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে 'মুফতি মাহমুদুর রহমান আল্ খিদমা ফাউন্ডেশন' এর আত্মপ্রকাশ অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুম মুফতি মাহমুদুর রহমানের বড় ছেলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, খোলাফায়ে রাশেদীন মহিলা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মুফতি মাহবুবুর রহমান কাসেমীর সভাপতিত্বে ও মেঝো ছেলে ব্যবসায়ী মোঃ ছলিম উল্লাহ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইবনে মাসউদ (রাঃ) মডেল হেফজখানার পরিচালক মাওলানা হাফেজ মাকসুদুল হক, খোলাফায়ে রাশেদীন মহিলা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নাজমুল হাসান,ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মফিজুর রহমান ছিদ্দিকী,সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল, এবিএম নিজাম উদ্দিন, মশিউদ্দৌলা রুবেল,ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ডাঃ আবদুল্লাহ রিপন,ম্যানেজার সাইফুল ইসলাম ও সদস্য জমির উল্লাহ ভূঁইয়া ফয়সাল প্রমূখ।পরে ফাউন্ডেশনের সদস্য ও প্রবাসীসহ সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭