নিজপানুয়া উচ্চ বিদ্যালয় এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ছাগলনাইয়া প্রতিনিধিঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের নিজপানুয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। রাধানগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মুহাম্মদ জিয়াউল হাসান খোন্দকার হুমায়ুনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক অশোক কুমার নাথের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অভিভাবক প্রতিনিধি মোঃ মজিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলম খোন্দকার, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম, সিনিয়র শিক্ষক মোঃ সেলিম উদ্দিন, মোঃ হারুন উর রশীদ, বিমল কান্তি কর্মকার, সহাকারী শিক্ষক মোঃ মন্তেজার রহমান, মোঃ এনামুল হক, সাহেলা আক্তার, আয়েশা আফরোজ ও আশরাফুজ্জামান। সভার শুরুতে এডহক কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে সভাপতি হুমায়ূনকে ফুল দিয়ে বরণ করে নেন।









