বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
হামলা

কুতুবদিয়ায় আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে বসতভিটা দখলের চেষ্টা কয়েকজন কে কুপিয়ে জখম

কুতুবদিয়ায় আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে বসতভিটা দখলের চেষ্টা কয়েকজন কে কুপিয়ে জখম

আনছার কুতুবী কক্সবাজার জেলা প্রতিনিধি।


কুতুবদিয়া উপজেলায় আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে বসত ভিটা দখলের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ) সকল ৮ টায় কুতুবদিয়া উপজেলায়  উত্তর ধুরুং ইউনিয়নে নাছির উদ্দিন প্রকাশ নাছির কোম্পানির নেতৃত্বে ডাকাত মজিদ বাহিনীর ১০-১২ জনের একটি দল নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতভিটা দখলে চেষ্টা করতে গেলে ওখানে অবস্থানরত বাড়ির মালিক ইব্রাহিম ও তার স্ত্রী শফিকা বেগম বাঁধা দেয় এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ইব্রাহিম দম্পতি সহ কয়েকজন গুরুতর আহত হয় ।হামলায় ইব্রাহিম ও তার স্ত্রী শফিকা বেগম মাথায় গুরুতর আঘাত সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানান ভুক্তভোগীরা ।
গুরুতর আহত ইব্রাহিম দম্পতিকে প্রথমে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক গণ শারীরিক অবস্থা অবনতি হবে বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
ভুক্তভোগীদের অভিযোগ ,বিরোধপূর্ণ ২৬ শতক বসতভিটা ও সংশ্লিষ্ট জমির ক্রয় বিক্রয় এবং দখল সংক্রান্ত বিষয়ে আদালতে নিষেধাজ্ঞা রয়েছে। এ ব্যাপারে বিবাদীদের বিরুদ্ধে আদালত সমন জারি করেছে বলে জানান।
ভুক্তভোগীরা আরো জানান, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নাছির কোম্পানির নেতৃত্বে বসত ভিটে দখলের চেষ্টা সম্পূর্ণ আদালত অবমাননা।
হামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন, নাছির উদ্দিন কোম্পানি, পিতা মুসা আলী, আব্দুস শুক্কুর পিতা জিয়াউদ্দিন ,আশরাফ আলী পিতা মৃত মোহাম্মদ হোসেন, আব্দুল গফুর পিতা আবদু শুক্কুর, শাহাবুদ্দিন পিতা আবদু শুক্কুর সহ আরো অনেক সাং চরধুরুং ৩নং ওয়ার্ড, উওর ধুরুং, কুতুবদিয়া।
হামলায় গুরুতর আহত ইব্রাহিম ও তার পরিবার সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরবর্তীতে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ঘটনায় আহত শফিকা বেগম বাদী হয়ে আবদু শুকুরকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন। 
এ ব্যাপারে কুতুবদিয়া থানায় যোগাযোগ করা হলে তারা জানান ,অভিযোগ অনুযায়ী  অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭