শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ১১ মামলার আসামি ছিনতাইকারী পারভেজ গ্রেফতার

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ১১ মামলার আসামি ছিনতাইকারী পারভেজ গ্রেফতার
প্রিন্ট নিউজ

শাহরিয়ার শুভ
বিশেষ প্রতিনিধি:

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ১১ মামলার পলাতক আসামি ও কুখ্যাত ছিনতাইকারী পারভেজ হোসেন ওরফে বাদশা (২২) গ্রেফতার হয়েছে। সে ফেনীর পরশুরাম উপজেলার উত্তর বাউরখুমা, তালুকপাড়া এলাকার সোহেল ওরফে কালু ও পারুল আক্তারের পুত্র। বর্তমানে সে ফেনী রেলস্টেশন এলাকার উত্তর সহদেবপুরে বসবাস করে।

ঘটনার বিবরণে জানা যায়, মো. সুমন মৃধা (৩১), পিতা- আব্দুল করিম মৃধা, গ্রাম- নিশান বাড়ীয়া, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট, বর্তমানে ফেনী থানাধীন গাজী ক্রস রোডের সাখাওয়াতের বাসায় ভাড়া থেকে কাজ করেন। গত ২৮ এপ্রিল তিনি তাঁর চাচাতো ভাই শাকিলকে নিয়ে সিএনজিতে বাসায় ফিরছিলেন। আনুমানিক বিকেল ৫টার দিকে গাজী ক্রস রোডের অচিন গাছতলায় পৌঁছালে পারভেজ ওরফে বাদশা এবং আরও দুই সহযোগী—শাহীন (২৫), পিতা- কবির আহম্মদ, এবং সুজন (২৩), পিতা- সুমন—চাকু ও চাপাতি নিয়ে তাঁদের গতিরোধ করে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

ছিনতাইকারীরা শাকিলের গালে ও ডান হাতে চাপাতি দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে এবং তার কাছ থেকে আইটেল ব্র্যান্ডের একটি মোবাইল (মূল্য আনুমানিক ১৩,০০০ টাকা) এবং মানিব্যাগসহ ১৪,৩০০ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ডিবি পুলিশের সহায়তায় সুমন মৃধার সনাক্তে পারভেজকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য ও স্থানীয়দের সহায়তায় অপর দুই সহযোগীর নাম-ঠিকানা শনাক্ত করা হয়। গ্রেফতার পারভেজের বিরুদ্ধে ফেনী মডেল থানা ও রেলওয়ে থানায় চুরি, ছিনতাই এবং মাদকের মোট ১১টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজের পিতা কালু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পারভেজ ও তার সহযোগীরা রেললাইন, সহদেবপুর ও ফেনী কলেজসংলগ্ন এলাকায় পথচারীদের ছিনতাই করত বলে অভিযোগ রয়েছে। পলাতক অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭