শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনীতে দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ, মা-ছেলে আটক

ফেনীতে দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ, মা-ছেলে আটক
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

ফেনীর সোনাগাজী উপজেলায় আব্দুল মতিন (৪৮) নামের এক দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের বাধাদিয়া গ্রামের জিৎপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল মতিন ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার হৃদয় (২৫) ও তার মা শাহানা আক্তারকে (৪৫) আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুইদিন আগে আব্দুল মতিনের দোকানে চুরির ঘটনা ঘটে। চোর দোকান থেকে নগদ টাকা ও কয়েক কাটুন সিগারেট নিয়ে যায়। এসব চুরি করা সিগারেট বিক্রি করতে গিয়ে হৃদয় ধরা পড়েন। পরে স্থানীয়রা হৃদয়কে আটক করে এবং চুরি করা সিগারেটসহ দোকানদার মতিনের কাছে নিয়ে যান। এরপর হৃদয়কে গাছের সঙ্গে বেঁধে জিজ্ঞাসাবাদ চলছিল। এমন সময় হৃদয়ের মা শাহানা আক্তার এসে ছেলেকে ছাড়িয়ে নিতে গিয়ে দোকানদার মতিনের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে মতিন মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন বলেন, আব্দুল মতিন বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন। তার এভাবে মৃত্যু দুঃখজনক। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজিদ আকন্দ জানান, ঘটনার পরপরই হৃদয় ও তার মাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭