শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

যাত্রাবাড়ীর থানার সাবেক ওসি মাজহারের স্ত্রীর ফ্ল্যাট জব্দের নির্দেশ

যাত্রাবাড়ীর থানার সাবেক ওসি মাজহারের স্ত্রীর ফ্ল্যাট জব্দের নির্দেশ
প্রিন্ট নিউজ

রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের স্ত্রী লায়লা খানের বড় মগবাজার এলাকার একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ফ্ল্যাট সংশ্লিষ্ট ভবনে লায়লা খানের মালিকানাধীন দুটি গাড়ি পার্কিংয়ের জায়গাও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

সাংবাদিক আশরাফুল হাসান টুটুল কে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

তিনি জানান,দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ এই ফ্ল্যাট গাড়ি পার্কিংয়ের জায়গা ক্রোকের আবেদন করেন। আবেদন সূত্রে জানা যায়, ২ হাজার ৭৫ বর্গফুট আয়তনের এ ফ্ল্যাটটির দলিলমূল্য ৮০ লাখ ৪৫ হাজার টাকা।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে আটক করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭