শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

গভীর রাতে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার ভুমির ফসিল জমির মাটি কাঁটা প্রতিরোধে অভিযান

গভীর রাতে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার ভুমির ফসিল জমির মাটি কাঁটা প্রতিরোধে অভিযান
প্রিন্ট নিউজ

ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে ফেনী সদর সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সজিব তালুকদার গত ১৩ ই মার্চ রাত ১০:৩০ টা থেকে ১৪ই মার্চ -২০২৫ ইং শুক্রবার ০২:৩০ টা পর্যন্ত সময়ে ফেনী সদর উপজেলার কাজীরবাগ, ইউনিয়ন সোনাপুর ফাজিলপুর ইউনিয়নের ০১ নং ও ০৪নং ওর্য়ার্ড ও ধলিয়া ইউনিয়নে বালুয়া চৌমুহনীতে অভিযান চালানো হয়। বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা এ সময় সহযোগিতা প্রদান করেন।

অভিযানে কাজীরবাগের সোনাপুর হাই স্কুলের পাশের একটি স্পট, ফাজিলপুর ০১নং ও ০৪নং ওয়ার্ডের দুইটি স্পট ও ধলিয়ার বালুয়া চৌমুহনীর একটা স্পট থেকে অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত ০৩ (তিন) টি এস্কেভেটর ও অপরিকল্পিতভাবে মাটি/বালি পরিবহন ও চলাচলের রাস্তা নষ্ট করে গণউপদ্রব সৃষ্টিকারী ০২ (দুই) টি ট্রাক জব্দ করা হয়। বেশ কয়েকটি গাড়িকে ধাওয়া করেও ধরা সম্ভব হয়নি।

এস্কেভেটরগুলো আনার সুযোগ না থাকায় সবগুলো সাময়িকভাবে অকেজো করে দেওয়া হয়। ট্রাক দুইটি হেফাজতে রাখা হয়েছে। ট্রাকগুলোর বিষয়ে আইনি পদক্ষেপ চলমান।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

তিনি আরও উল্লেখ করেন যারা আমাকে তথ্য দিয়ে সহযোগী করেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও জানান যারা তথ্য দিয়ে সহযোগিতা করেছেন কিন্ত আমরা সময় লোক বলের কারণে তাদের রেসপন্ড করতে পারিনী তাদের দু:খ প্রকাশ করেন যে কয়েকজনের তথ্য আমরা রেসপন্ড করতে পারিনি তাদের আশ্যস্ত করে বলেন । আগামীকাল আশা করি আমরা ঐসব স্থানে অভিযান চালাতে সক্ষম হব ।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭