ফেনীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা অর্থদন্ড
ফেনীর ধলিয়া বালুয়া চৌমুহনীতে অবস্থিত ধলিয়া ব্রিকসকে ফসলি জমির মাটি সংগ্রহ করায় এবং অপরিকল্পিতভাবে মাটি পরিবহন করে গণউপদ্রব সৃষ্টি করায় ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৩ লক্ষ টাকা অর্থদন্ড প্রদানসহ ইট ভাটার হালনাগাদ অনুমোদর না থাকায় ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সহযোগিতায় ইটের চিমনিতে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে এবং বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে ইট ভাটার ইট উৎপাদন বন্ধ করা হয়।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজিব তালুকদার আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানে র্যাব, পুলিশ ও আনছার সহযোগিতা করেন।
চলমান অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজিব তালুকদার বলেন ফেনী জেলা প্রশাসক কর্তৃক নির্দেশিত এবং বালু মহাল আইন ২০১০ এর আলোকে এবং বাংলাদেশ সরকারের ২০১৩ সালের ফসলি জমির টপ সয়েল মাটি সংরক্ষণ আইনের আওতায় এ সকল চলমান অভিযান পরিচালিত হচ্ছে এবং তা ধারাবাহিক অব্যাহত থাকবে।










