শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনী ফুলগাজীতে গভীর রাতে অভিযানে ১২ টি পিকাপ ২ টি মাটি কাটার এস্কেভেটর আটক।

ফেনী ফুলগাজীতে গভীর রাতে অভিযানে ১২ টি পিকাপ ২ টি মাটি কাটার এস্কেভেটর আটক।
প্রিন্ট নিউজ

ফেনী ফুলগাজীর মুন্সিরহাট নোয়াপুর রাস্তার মাথায় রবিবার গভীর রাতে অবৈধভাবে ফসলি জমিতে মাটি উত্তোলনের সময় ১২ টি পিকাপ সহ ২ টি মাটি কাটার এস্কেভেটর আটক করা হয়। এসময় সেনাবাহিনী, পুলিশ আনসার সহ বিশেষ অভিযানের নেতৃত্বে ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ভূঁইয়া।

গোপন সংবাদ ভিত্তিতে গভীর রাতে অবৈধভাবে ফুলগাজীর থানার নোয়াপুর রাস্তার মাথায় ফসলি জমিতে মাটি কাটা হচ্ছে সংবাদ পান ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার। সংবাদের ভিত্তিতে শৃঙ্খলা বাহিনী সহ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ভূঁইয়া, এসময় ১২ টি মাটি পরিবহন করার ট্রাক এবং ২টি এস্কেভেটর জব্দ করা হয়। পরে আটককৃত পিকাপ ও মালামাল ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়। বেশ কিছুদিন পুরো জেলায় একশ্রেণীর অসাধু মাটিখোরদের দ্বারা রাতের আঁধারে ফসলি জমিতে অবৈধ ভাবে মাটি কাটা মহা উৎসব পরিলক্ষিত হয়।
এভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকলে অনেকাংশে ফসলি জমি রক্ষা পাবে বলে মনে করেন সচেতন মহল।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭