শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শি*কার হয়েছেন এক কলেজছাত্রী।

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শি*কার হয়েছেন এক কলেজছাত্রী।
প্রিন্ট নিউজ

শনিবার দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সৈকতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বেলা তিনটার দিকে সীতাকুণ্ড মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কলেজছাত্রীকে উদ্ধার করেছে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে ওই ছাত্রী তার এক বন্ধুর সাথে গুলিয়াখালী সৈকত এলাকায় বেড়াতে যান। তারা বেড়িবাঁধ পার হয়ে পশ্চিমে বাগানের ভেতরে সাগরপাড়ে যাওয়ার সময় চার যুবক তাদের জোর করে উপকূলীয় বনের বাগান এলাকায় নিয়ে যায়। এ সময় বখাটেরা ওই ছাত্রীর বন্ধুকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে তাকে ধর্ষণ করে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

পরে স্থানীয় লোকজন খবর পেয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। এসময় ধ*র্ষণকারীরা পালিয়ে যায়।

নির্যাতিত শিক্ষার্থী মুঠোফোনে বলেন, আমরা দুজন ঘুরতে এসেছি গুলিয়াখালী সৈকতে। সাগরপাড়ে নামার সময় আমাকে জিম্মি করে পাশের একটি জঙ্গলে নিয়ে তারা পর্যায়ক্রমে ধর্ষণ করে। অনেক আকুতি-মি*নতি করেও নিজেকে রক্ষা করতে পারিনি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ঘটনাটি আমরা জেনেছি, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিস্তারিত জানার পর জানাবো।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭