শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনীতে অবৈধ ২ ইটভাটায় ৩লাখ টাকা জরিমানা

ফেনীতে অবৈধ ২ ইটভাটায় ৩লাখ টাকা জরিমানা
প্রিন্ট নিউজ

ফেনীতে অবৈধ ২ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজিব তালুকদার এ রায় প্রদান করেন।
সূত্রে জানা গেছে, জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি সজিব তালুকদার আজ দুপুরে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাম আদালতের অভিযানে বের হয়।

এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র না থাকায়, অবৈধ ভাবে ইট প্রস্তুত করা,ফসলি জমির মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজিব তালুকদার মোহাম্মদ আলী বাজার সংলগ্ন মেসার্স শাপলা ব্রিকস ম্যানু: কে ২ লাখ টাকা জরিমানা ও পাঁছগাছিয়া মেসার্স তেমুহনী ব্রিকস ম্যানু: ইটভাটা কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে ২ টি ইটভাটাকে আগুন নিভিয়ে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন ও জাহানারা ইয়াসমিন রিমা উপস্থিত ছিলেন।

এসময় ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ ও আনসার সদস্যরা সহযোগিতা করে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজিব তালুকদার জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭