শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনীতে ৪০ জনের ৮২ হাজার ৭'শ টাকা জরিমানা

ফেনীতে ৪০ জনের ৮২ হাজার ৭'শ টাকা জরিমানা
প্রিন্ট নিউজ

ফেনীতে আজ দিনব্যাপী পুরো জেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। এ সময় ৪০ জনকে ৮৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং ও পৌরসভা এলাকায় যানজট নিরসনে পরিচালিত মোবাইল কোর্ট এর অভিযানে ১১টি
মামলায় ৪০ দণ্ডিত ব্যক্তির ৮৩,৭০০ টাকা অর্থদণ্ড নেয়া হয়েছে।

সোনাগাজীর কাজীরহাট,মঙ্গলকান্দি অভিযান করেন সোনাগাজীর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, ফুলগাজী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া ভূইয়া, ছাগলনাইয়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবল চাকমা, ফেনী সদর উপজেলার ধলিয়া বাজার ও হাজীর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরীন কান্তা এবং দাগনভূইয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীদুল আলম।

এছাড়া, জেলা সদরের পৌর হকার্স মার্কেটে বাজার মনিটরিং করেন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন ,
মহিপাল কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন তানভীর আহমেদ, মাহবুবা মুনমুন, শামীমা আক্তার, সহকারী কমিশনারবৃন্দ।
পৌর হকার্স মার্কেট এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাত হতে অবৈধ দোকান অপসারণ/উচ্ছেদ করেন ম্যাজিস্ট্রেট সৌভিক রায়, মজিবুর রহমান । রমজানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্রে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭