বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনহামলাকারীদের গ্রেফতারের ৭২ ঘন্টার আল্টিমেটাম

ফেনীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনহামলাকারীদের গ্রেফতারের ৭২ ঘন্টার আল্টিমেটাম
প্রিন্ট নিউজ

ফেনী প্রতিনিধি : ফেনীতে সংবাদ প্রকাশের জের ধরে ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ও দৈনিক ইনকিলাব ফেনী প্রতিনিধি ওমর ফারুকের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ফেনী রিপোর্টার্স ইউনিটির ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

এসময় সাংবাদিক নেতারা আগামী ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচী নিয়ে সাংবাদিকরা রাজপথে নামবে। হামলার শিকার সাংবাদিক ওমর ফারুক হামলাকারীদের নাম প্রকাশ করার পরও কেন এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনা হয়নি এ বিষয়ে সাংবাদিকরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখেন। অবিলম্বে অপরাধী যে হোক না কেন তাদের গ্রেফতার করতে হবে। তারা যে দলেরই হোক না কেন আইনের হাতে সোপর্দ করতে হবে।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো ফেনী প্রতিনিধি আবু তাহের, দৈনিক সংগ্রাম ফেনী সংবাদদাতা একেএম আবদুর রহীম, চ্যানেল আই ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন,ফেনী মফস্বল সাংবাদিক ইউনিয়ন সভাপতি এম এ সাঈদ খান, দৈনিক যায়যায় দিন ও আরটিভি ফেনী প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক স্টার লাইন সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, সময় টিভির সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, ফেনী ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহজালাল ভূঁঞা, ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক নুর উল্যাহ কায়সার ও প্রচার সম্পাদক আলাউদ্দিন, ফেনী ফটো জার্নালিস্ট ফোরামের সভাপতি ইয়াছিন আরাফাত রুবেল, ইন্ডিপেন্ডেন্ট ভিটির ফেনী প্রতিনিধি সমির উদ্দিন ভূঁঞা, ছাগলনাইয়া প্রেসক্লাব সভাপতি শেখ মোহাম্মদ কামাল।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক ফেনীর গৌরব প্রকাশক কামাল উদ্দিন ভূঁঞা, দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, ফেনী মফস্বল সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ভূঁইয়া,
একুশে সংবাদ এর ফেনী জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল হাসান, সাপ্তাহিক ফেনীর রবি নির্বাহী সম্পাদক নজির আহমদ রতন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এম এ জাফর, দৈনিক দেশরূপান্তর ফেনী প্রতিনিধি শফি উল্যাহ রিপন, এখন টিভি ফেনী প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, দৈনিক দিনকাল ফেনী প্রতিনিধি মফিজুর রহমান, ফেনী রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক আজিজ আল ফয়সাল, জিটিভি ফেনী প্রতিনিধি জসিম উদ্দিন ফরায়েজী, দৈনিক ইনকিলাব ছাগলনাইয়া প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭