শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ছাগলনাইয়ায় সড়কের পাশে মিলল যুবকের মরদেহ

ছাগলনাইয়ায় সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
প্রিন্ট নিউজ

ফেনীর ছাগলনাইয়ায় বেলাল হোসেন মোছাদ্দির (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার পৌরসভার দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক একই ওয়ার্ডের মিন্টু মোছাদ্দিরের ছেলে।

পুলিশ জানায়, বেলাল ছাগলনাইয়া বাজারে মুদি দোকানের চাকরি করলেও প্রতিদিনের মতো মঙ্গলবার রাত দশটায় বাড়িতে আসলে তার এক ঘণ্টা পর বাড়ির পাশে দোকানে গেলে আর বাড়ি ফিরে আসেননি। বুধবার ফজরের নামাজের পর রাস্তার পাশে বেলালের মরদেহ দেখতে পায় এলাকার লোকজন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

নিহত বেলালের বাবা জানান, নিহত বেলালের মা অনেক আগেই মারা গেছেন। তাদের পারিবারিকভাবে কোনও শত্রু নেই। কিন্তু মা-হীন ছেলের মৃত্যু কীভাবে হয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন। ছাগলনাইয়া থানা পুলিশ বেলালের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর এলাকায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭