ফেনীতে বালু লুটের নিউজ করায় সাংবাদিক পেটালেন যুবদল নেতা
ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক ইনকিলাব ফেনী সংবাদদাতা জনাব মো: ওমর ফারুক আজ দুপুর পৌনে ১২টার দিকে তার বাড়ীর সামনে হামলার শিকার হয়েছেন।
ফারুক জানিয়েছেন,স্থানীয় বালু লুট সম্পর্কিত খবর প্রকাশের জের ধরে পরিকল্পিতভাবে কালিদহ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাই ফারুক,মামুন ও সোহাগসহ ১০-১২জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়।
এ খবর জানাজানি হলে ফেনীতে কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ফেনী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আমরা এ হামলার তীব্র ও ক্ষোভ প্রকাশ করছি।
আমরা বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি।আহত ওমর ফারককে আমরা ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছি।আজ রাতের মধ্যে হামলাকারী চিহিৃত সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে আগামিকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হবে।










