শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনীতে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রস্তুতিমূলক সভা

ফেনীতে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রস্তুতিমূলক সভা
প্রিন্ট নিউজ

ফেনী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন রমজান মাসের পবিত্রতা বজায় রাখা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

এতে উপস্থিত ছিলেন ফেনীর স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মোঃ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মন্‌জুর আহ্‌সান, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর আহমেদ, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, ফেনী জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁঞা সহ সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, উপজেলা অফিসারবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

সভায় আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির উদ্যোগের বিষয়েও মতামত প্রদান করা হয়।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭