বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান ৩ প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা

ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান ৩ প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা
প্রিন্ট নিউজ

ফেনীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এ জরিমানা করেন।

সূত্রে জানা গেছে, আজ ২৩ ফেব্রুয়ারী রবিবার দুপুরে ফেনীতে ভেজাল বিরোধী অভিযানে বের হয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এসময় ট্রাংক রোড়ে বড় মসজিদ মার্কেটের নিচতলায় অতিরিক্ত দামে ইচ্ছে মতো খেজুরের মূল্য সংযোজন করায়, সানওয়ে সুপার সপ মালিক সাইফুল ইসলাম কে ৫ হাজার টাকা, তীর তেলের বতলের গায়ে মূল্য তালিকা থেকে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় বড় বাজারের ভাই ভাই স্টোরকে ১০ হাজার টাকা, ছোলা বুট অতিরিক্ত দামে বিক্রি ও ক্রয় রশিদ না রাখায় সোহেল এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম জানান, রমজানকে সামনে রেখে নিত্যাপন্য বাজার মূল্য তদারকি ও ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে, খেজুর, তেল,চোলা সহ যাবতীয় পন্য সামগ্রিই মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকারের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ব্যবসায়ীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭