ফেনীতে মাদক বিরোধী অভিযান
ফেনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবা সহ মো: রিয়াদ (২১) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ আটককৃত মো: রিয়াদ ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের জাহানপুর গ্রামের মো: ইউসুফের ছেলে।
আজ ২৩ ফেব্রুয়ারী রোববার দুপুরে ফেনী শহরের কদলগাজী রোড় থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আজ দুপুরে গোপন সংবাদে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম কদলগাজী রোড়ে অভিযান চালায় এ সময় রিয়াদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে কাজ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত রিয়াদকে আসামী করে ফেনী মড়েল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।










