শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

চম্পকনগর ড্রিম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠিত

চম্পকনগর ড্রিম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠিত
প্রিন্ট নিউজ

জহিরুল ইসলাম মিটুল চৌধুরী।

ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে রাত্রিকালী চম্পকনগর ড্রিম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম সমাজ একতা সংঘের আয়োজনে ড্রিম মিনি ফুটবল টুর্নামেন্ট ১৮শে ফেব্রুয়ারি মধ্যরাতে ছোট দিঘী পাড় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।খেলায় চম্পকনগর ফুটবল একাডেমি বনাম অল দ্যা ওয়ে দুটি দল মোকাবেলা করে। খেলায় অল দ্যা ওয়ে কে ১-০ গোলে পরাজিত করে চম্পকনগর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়।টুর্নামেন্টে মোট ৩২ টিম অংশগ্রহণ করেন এবং সব গুল খেলা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের উদ্যোক্তা হিছাছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন মাস্টার,ইউনাইটেড ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মান্নান মাস্টার,সাবেক ইউপি সদস্য আবুল বশর,বিশিষ্ট ব্যবসায়ী হাসেম কোম্পানি,আইমন রিমন রেন্ট এ- কারের স্বত্বাধিকারী আক্তার কোম্পানি,এডভোকেট ফরহাদ মিয়াজি, ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক জাফর আহমেদ,ইউনাইটেড ক্লাবের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ইরান ও সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন,চম্পকনগর বাজারে ব্যবসায়ী ফয়েজ আহমেদ,শুভপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি কাজী হাসান ও তুষার সহ আরোও অনেকেই।খেলা শেষে অতিথিরা খেলোয়াড় দের মাঝে পুরস্কার বিতরণ করেন
টুর্নামেন্ট আয়োজক,মা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ শাকিলের সাথে কথা বলে জানা যায় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছিলো।খেলায় রেফারির দায়িত্ব পালন করেন দেলোয়ার হোসেন মাষ্টার,জসিম উদ্দিন মাস্টার ও রাসেল টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন শাকিল মুন্না নিশাত,জাহিদুল,বাদশা,নাজিম,তুহিন,আরমান,রাজু,জিহাদ,রিহাম,সজীব,এ ছাড়া সার্বিকভাবে সহযোগিতায় করেন শাকিল, সালাউদ্দিন,কামরুল,
সাজিদ,জিসান,রিফাত,সাইমুন,নিজাম,রিয়াজ,রনি সজীব,মোশারফ,ইমন,রাসেল

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭