শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনীতে ভোক্তা অ‌ধিদপ্ত‌রের অ‌ভিযান, ৩ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

ফেনীতে ভোক্তা অ‌ধিদপ্ত‌রের অ‌ভিযান, ৩ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা
প্রিন্ট নিউজ

ফেনীর আয়না ডেস্কঃ

ফেনীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠান কে জরিমানা করেছে ভোক্তা অধিকার।

আজ ১৯ ফেব্রুয়ারী দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো আছাদুল ইসলাম এ জরিমানা করেন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

সূত্রে জানা গেছে, আজ দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ফেনী শহরের বাজার মনিটরিং ও ভোজ্য তেল বিশেষ তদারকি ও ভেজাল বিরোধী অভিযানে বের হয়। এসময় বড় বাজার এলাকার ভোজ্য তেলের ডিলার প‌য়েন্ট এবং পাইকা‌রি দোকানগু‌লোতে মনিট‌রিং করা হয়। তে‌লের সরবরাহ, মজুদ প‌রি‌স্থি‌তি ও সাপ্লাই চেইন ঠিক আ‌ছে কিনা তদার‌কি করা হয়। অ‌ভিযা‌নে বোতলজাত সয়া‌বিন তে‌লের সরবরা‌হে কিছুটা ঘাট‌তি আ‌ছে ব‌লে দৃশ্যমান হয়।

অ‌ভিযা‌নে দৃশ্যমান স্থা‌নে মূল্য তা‌লিকা প্রদর্শন না ক‌রা, মিথ্যা ঘোষণা দি‌য়ে নিত্যপন্য বি‌ক্রি এবং নির্ধা‌রিত মূ‌ল্যের অ‌তি‌রিক্ত মূ‌ল্যে নিত্যপন্য বি‌ক্রির ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪০ ও ৪৪ ধারায় মেসার্স জ‌সিম স্টোর‌কে ১০ হাজার টাকা, মেসার্স না‌ছির এন্টারপ্রাইজ‌কে ৮ হাজার টাকা এবং মেসার্স মিজান এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকাসহ মোট তিন প্রতিষ্ঠান‌কে ২৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭