রাধানগর কাউন্সিলর বোর্ড ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ফেনীর ছাগলনাইয়া রাধানগর কাউন্সিলর বোর্ডের (আরসিবি) উদ্যােগে ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কাজী সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে রাধানগর বাজার সংলগ্ন মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. লকিউত উল্যাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সদস্য ও বিআরডিবির পরিচালক মাওলানা মাও. সাহাব উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কাজী সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, জেলা ছাত্র দলের ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াজ মজুমদার, ৯ নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মোহন, যুবদল নেতা মাহবুব, উপজেলা যুবদলের সদস্য শাহাদাত হোসেন, যুবনেতা বাবলু ও প্রবাসী যুবনেতা লিপন প্রমুখ। টুর্নামেন্টে মোট ৩২ টি দল অংশগ্রহণ করেছে বলে জানান আয়োজক কমিটি।










