ছাগলনাইয়ায় ৬০ কেজি গাঁজা উদ্ধার
ছাগলনাইয়ায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ভারত সীমান্ত থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। আজ রবিবার (০২ ফেব্রুয়ারি) সকালে ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম বিওপির সীমান্ত এলাকা থেকে ফেনীস্থ ৪ বিজিবি সদস্যরা গাঁজা গুলো উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, রবিবার ভোরে ছাগলনাইয়া উপজেলার ভারত সীমান্ত মধুগ্রাম এলাকায় বিজিবি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এ সময় পরিত্যক্ত আবস্থাতে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। জব্দকৃত গাঁজা গুলো জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরাবরে হস্তান্তর করা হয়েছে।
ফেনীস্থ ব্যাটালিয়ন (৪ বিজিবি) পরিচালক লে: কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি গোয়েন্দা নজর বাড়ানো হয়েছে। সীমান্ত চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।










