শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের তুমুল সংঘ/র্ষ-ভাঙ’চুর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের তুমুল সংঘ/র্ষ-ভাঙ’চুর
প্রিন্ট নিউজ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এতে দুজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা যুবদলের সদস্য সচিব সাদাত হোসেন এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে সোমবার রাতে পাইকপাড়া গ্রামে সাদাতের সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় ইউপি সদস্য মস্তো মেম্বারের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে মঙ্গলবার আবু জাহিদের সমর্থক রাব্বি হোসেন নামে এক কর্মীকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয় এবং পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎

‎শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির বলেন, রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭