বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

রাজবাড়ীতে অভিমানে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

রাজবাড়ীতে অভিমানে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস নিয়ে মধু সিকদার (৬৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।

মৃত মধু সিকদার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণ বাড়ি গ্রামের বাসিন্দা, তিনি মাবু সিকদারের সন্তান।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৭ই জানুয়ারি বুধবার রাত আনুমানিক ১১টার দিকে বাড়ির পাশেই নজির আহমেদ মিয়ার মালিকানাধীন একটি জাম গাছের ডালের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

আত্মীয়-স্বজন ও এলাকাবাসী জানান, ৬ই জানুয়ারি মঙ্গলবার রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে মধু সিকদার পাশের এলাকায় তার ছোট বোন হাসিনার বাড়িতে যান।

কিছুক্ষণ পর সেখান থেকে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা দিলেও তিনি আর বাড়িতে ফিরে যাননি, ধারণা করা হচ্ছে, পথে গিয়েই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন।

৮ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নজির আহমেদ মিয়া ঘুম থেকে উঠে তার বাড়ির উত্তর পাশে জাম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মধু সিকদারকে দেখতে পান।

পরে বিষয়টি তিনি নিহতের পরিবারকে জানালে ছেলে ইয়াসিন ঘটনাস্থলে এসে গাছ থেকে রশি খুলে তাকে নিচে নামান, এ সময় মধু সিকদারকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও খারাপ আচরণের শিকার ছিলেন মধু সিকদার, এসব কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭