বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

চট্টগ্রামের মীরসরাইয়ে ১০ লক্ষ টাকার চরঘেরা জাল জব্দ অত:পর পুড়িয়ে ধ্বংস

চট্টগ্রামের মীরসরাইয়ে ১০ লক্ষ টাকার চরঘেরা জাল জব্দ অত:পর পুড়িয়ে ধ্বংস
প্রিন্ট নিউজ

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে মৎস্য দপ্তরের অভিযানে ১০ লক্ষ টাকার অবৈধ চরঘেরা জাল জব্দ অত:পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে মীরসরাই উপজেলার বঙ্গোপসাগরের ১৬ নং সাহেরখালী ইউনিয়ন'র ঘাট থেকে ১১ নং মঘাদিয়া ইউনিয়ন'র ঘাট পর্যন্ত মীরসরাই উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ।
এতে অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। উক্ত কম্বিং অপারেশনে প্রায় ৬০০০ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হয়েছে। পরে সাহেরখালী ঘাটে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। কম্বিং অপারেশনে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড মীরসরাই।
এই বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আজকের অভিযানে অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে এবং জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধবংস করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭