বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ওসমান হাদির মত বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি:

ওসমান হাদির মত বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি:
প্রিন্ট নিউজ

আনছারুল করিম কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার -৪ (উখিয়া-টেকনাফ )আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
আজ(৪ জানুয়ারী) ডাকযোগে হত্যার হুমকি সম্বলিত একটি চিঠি ও কাফনের কাপড় সহ পাঠানো হয়েছে।
উক্ত পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে ,আপনি শাহজাহান চৌধুরী আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন ।অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মত হবে।
আশা করি বুঝতে পেরেছেন।আপনি ২৪ ঘন্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।
ঐ চিঠিতে প্রেরকের নাম উল্লেখ করা হয়েছে মুমিনুল আলম আঞ্চলিক কো-অডিনেটর ,ব্যাটালিয়ন -৭১ কক্সবাজার এবং তারিখ উল্লেখ আছে ২৩/১২/২৫ ইং।
এর প্রেক্ষিতে শাহজাহান চৌধুরী উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে।
পরে শাহজাহান চৌধুরী সাংবাদিক সম্মেলনে বলেন,কোন হুমকি ধামকি আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে পারবেনা।
এ বিষয়ে শাহজাহান চৌধুরী কন্যা নাজিয়া জাহান চৌধুরী বলেন ,বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমার বাবাকে ফোন দিয়ে খোঁজখবর নেন এবং ভয় না পেতে সাহস জোগান।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭