বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি,হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়ায় বৈষম্যবিরোধী নেতা আটক

থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি,হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়ায় বৈষম্যবিরোধী নেতা আটক
প্রিন্ট নিউজ

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে থানায় বসে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে আটক করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান।

এসময় প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিতেও শোনা যায় তাকে। বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়া এবং এসআই সন্তোষকে জ্বালিয়ে দেওয়াসহ বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গও টানেন তিনি। সেই সময় তাকে পুলিশ সদস্যদের হুমকি দিতেও দেখা যায়।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার তৈরি হয়। এই ঘটনায় মাহদী হাসানের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে, তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭