বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

কক্সবাজার শহরের কলাতলী থেকে ৫০ হাজার ইয়াবা সহ আটক -২

কক্সবাজার শহরের কলাতলী থেকে ৫০ হাজার ইয়াবা সহ আটক -২
প্রিন্ট নিউজ

আনছারুল করিম কুতুবী, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার শহরের কলাতলীতে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা সহ ২ জনকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনের ব্যবহারিত একটি নাম্বার বিহীন সিএনজি জব্দ করা হয় ।
বৃহস্পতিবার (১জানুয়ারি) দুপুর আনুমানিক ২ টার সময় কলাতলী সমুদ্র সৈকতে হোটেল রামাদার সামনে থেকে ইয়াবা সহ ২ মাদক কারবারিকে আটক করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
তিনি জানান, সদর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভারে ভাঙ্গার মুখ এলাকায় চেকপোস্ট পরিচালনা করা কালীন একটি নাম্বার বিহীন সিএনজিকে থামার জন্য সিগন্যাল দিলে তা অমান্য করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে ।পুলিশ সিএনজি গতিবিধি অনুসরণ করে হোটেলে রামাদার সামনে তা আটক করতে সক্ষম হয়।
সিএনজিটি তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় ।এ সময় ২ কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, টেকনাফের হোয়াইক্যংয়ের ৩ নং ওয়ার্ডের জবর মুল্লুকের পুত্র আবুল কাশেম (৬০) এবং মহেশখালীর শাপলাপুরের মিঠাছড়ির জিহাদুল ইসলামের স্ত্রী ইসমত আরা বেগম (২৭)।
পুলিশ জানাই ,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭