সেনবাগে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মাসুদ তাহের, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টা সময় সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম। অভিযানে সেনবাগ থানার পুলিশ ফোর্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। বালু ও মাটি ব্যবস্থাপনা আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে ভবিষ্যতেও উপজেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।










