বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

চট্টগ্রাম ১ মীরসরাই আসনে দলীয় ছাড়া ও স্বতন্ত্র মিলিয়ে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়েছে।

চট্টগ্রাম ১ মীরসরাই আসনে দলীয় ছাড়া ও স্বতন্ত্র মিলিয়ে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়েছে।
প্রিন্ট নিউজ

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ২৯ ডিসেম্বর (সোমবার) চট্টগ্রাম জেলা প্রশাসক এর কার্যালয় এবং মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দলীয় ভাবে মনোনীত প্রার্থী ছাড়া ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মনোনয়ন পত্র জমাদান কারীরা হলেন-
বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান, জাতীয় পার্টি (জি এম কাদের) মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ, ইন সানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ফেরদৌস আহমেদ চৌধুরী, মুসলিম লীগ মনোনীত প্রার্থী জুলফিকার চৌধুরী বুলবুল, জাসদ ( আসম আব্দুর রব) মনোনীত প্রার্থী একেএম আবু ইউসুফ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মীরসরাই উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক ও দল থেকে মনোনয়ন প্রত্যাশি হয়ে বঞ্চিত শাহিদুল ইসলাম চৌধুরী ও মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা মোক্তার আহমেদ এর পুত্র এডভোকেট আশরাফ উদ্দিন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭