শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

কক্সবাজার -৩ আসনে জামায়াত প্রার্থীর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

কক্সবাজার -৩ আসনে জামায়াত প্রার্থীর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
প্রিন্ট নিউজ

আনছারুল হক কুতুবী কক্সবাজার জেলা প্রতিনিধি:

শনিবার কক্সবাজার - ৩ (সদর-ঈদগাহ-রামু) আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শহিদুল ইসলাম বাহাদুরের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য ভোর থেকে বিভিন্ন এলাকার দলীয় কর্মীরা শহরের ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হতে থাকে এতে বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে বিভিন্ন সড়কের উপর অবস্থান নেয়।
পরে সকাল ৯ ঘটিকার সময় কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুরের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা আরম্ভ হয়ে শহরের কলাতলী হয়ে লিংরোড থেকে মরিচ্যা ক্যান্টনমেন্ট রোড় দিয়ে রামু চৌমুহনী হয়ে প্রধান সড়ক দিয়ে বাংলাবাজার-পিএমখালী প্রধান সড়ক দিয়ে শোভাযাত্রাটি ঈদগাহ উপজেলার দিকে রওনা দেয়।
শোভাযাত্রাটি চৌফলদণ্ডী ব্রিজ হয়ে জালালাবাদ সড়ক দিয়ে পোকখালীর ঐতিহ্যবাহী বড় মাদ্রাসা মাঠে সমবেত হয়ে সেখানে জোহরের নামাজ আদায় করেন। নামাজ পড়ে প্রার্থী শহিদুল ইসলাম বাহাদুর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করে শোভাযাত্রাটি ইসলামপুর ইউনিয়নের দিকে রওনা দিয়ে সেখানে বিভিন্ন সড়ক প্রদক্ষীণকরে চট্টগ্রাম- কক্সবাজার সড়ক দিয়ে রামু চা বাগানে এসে সমবেত হয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া সবাই মধ্যাহ্নভোজে অংশ নেয়।
উক্ত শোভাযাত্রা সময় বিভিন্ন স্টেশনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন শহিদুল ইসলাম বাহাদুর।
শোভাযাত্রায় অংশ নেন জেলা নায়েবে আমীর ফরিদ উদ্দিন ফারুকী, সদর আমীর খোরশেদ আলম আনসারী,সদর উপজেলা সেক্রেটারি আজিজুর রহমান ,সদর উপজেলা নায়েবে আমির মৌলানা মোস্তাক আহমদ ,রামু উপজেলা আমির ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, অধ্যক্ষ মোহাম্মদ রফিক , মৌলানা রশিদ আহমদ,হাফেজ ফরিদ আহমদ সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ শোভাযাত্রায় অংশ নেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭