নোয়াখালীতে বিএনপি'র বহিষ্কারকৃত(আমিন) নেতা কলেজ পড়ুয়া ছাত্রকে কুপিয়ে গুরুতর আহত করেন।
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর ২নং দাদপুর ইউনিয়ন খলিফারহাট এলাকার ৮নং ওয়ার্ড এর বারোহিপুর এর স্থানীয় বাসিন্দা কলেজ পড়ুয়া ইমাম উদ্দিন (২২)।
মাতা: শামসুর নাহার পিতা :মৃত কামাল উদ্দীন। (০৫-১১-২০২৫)ইং সকাল ১১ ঘটিকার সময় ইমাম উদ্দীন মাইজদী যাওয়ার উদ্দেশ্য রওনা দিলে তাকে খলিফার হাট বাজারে পথ গতিরোধ করে আমিন নেতার অনুসারীরা ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার উদ্দেশ্যে সাধারণ জনগন উপস্থিতি টের পাওয়া তার পালিয়ে যায়,তারপর স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে, বর্তমানে ইমাম উদ্দিন ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কা জনক। ঘটনার সূত্রপাত জানা যায় আমিন নেতার সাথে তাদের জায়গা নিয়ে বিরোধ ছিল, পূর্বের শত্রুতাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।তার মা সামছুনাহার বলেন, দেশওবাসীর কাছে এবং তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেন, আমি একজন অসহায় নারী যারা আমার ছেলের এমন অবস্থা যারা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং সুষ্ঠু বিচারের দাবির জন্য জোর জানাচ্ছি।









