সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

নোয়াখালীতে জাল টাকা দিয়ে কেনাকাটা করে কৃষকদল নেতা গ্রেপ্তার

নোয়াখালীতে জাল টাকা দিয়ে কেনাকাটা করে কৃষকদল নেতা গ্রেপ্তার
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে জাল টাকাসহ মো. নুর আলম (৩৫) নামে এক কৃষকদল নেতাকে আটক করা হয়েছে। পরে উদ্ধারকৃত ২৪ হাজার টাকার জাল নোটসহ তাকে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয় ব্যবসায়ীরা।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভাররপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট বাজার থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

নুর আলম সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের পূর্ব চরমটুয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। তিনি একই ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে এক বান্ডিল জাল টাকা নিয়ে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট বাজারের যান কৃষকদল নেতা নুর আলম। সেখানে তিনি একটি মুদিদোকান থেকে সুজি কিনে এক হাজার টাকার একটি নোট দেন নুর আলম। দোকানদারের কাছ থেকে অবশিষ্ট টাকা ফেরত নিয়ে তিনি দ্রুত চলে যান। দোকানদার সন্দেহবশত এক হাজার টাকার নোটটি পরীক্ষা করে দেখেন, এটি জাল। এরপর তিনি আশপাশের দোকানিদের বিষয়টি জানান। এ সময় দোকানিরা জড়ো হয়ে বাজারের একটি রাস্তা থেকে নুর আলমকে আটক করলে তিনি জাল নোট দেওয়ার বিষয়টি স্বীকার করেন। ওই সময় তার কাছে আরও ২৩ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ নুর আলমকে আটক করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন মিয়া বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা নেওয় হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭