বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

রাধানগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

রাধানগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
প্রিন্ট নিউজ

ফেনীর ছাগলনাইয়াধীন রাধানগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এডহক কমিটির সভাপতি, ৮ নং রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল হক চৌধুরী মাহাবুব এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জানে আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন। প্রধান শিক্ষক নিজাম উদ্দিন মজুমদার, কাশিপুর উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন চৌধুরী, দাতা সদস্য আবদুল ওয়াহেদ মজুমদার,
সাবেক মেম্বার আবু তৈয়ব মজুমদার, সাবেক সিনিয়র শিক্ষক করিমুল হক, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। প্রতিযোগিতায় কুরআন তেলাওয়াতে প্রথম হয়েছে শিক্ষার্থী নাবিহা তাসনিম, দেশের গানে প্রথম হয়েছে ৭ম শ্রেণির ছাত্রী শার- মিন আক্তার, নৃত্যে প্রথম ৭ম শ্রেণির ছাত্রী তাছলিমা আক্তার, বালিশ খেলায় প্রথম ৯ম শ্রেণির ছাত্রী তৃপ্তি আক্তার, দৌড়ে প্রথম ১০ম শ্রেণির ছাত্র ইয়ামিন সহ উক্ত প্রতিযোগিতায় ৫০ টি ইভেন্টে ১৫০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭