ফেনী ফুলগাজী থানার পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেফতার
ফখরুল আলম:
ফেনী জেলার ফুলগাজী থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
২২ অক্টোবর বুধবার রাতে ফুলগাজী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করেন এসআই নুরুল করিম, এসআই মোহাম্মদ হোসেন, এসআই দিপলু কুমার বড়ুয়া।
চুরির মামলার সন্ধিগ্ধ আসামি আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মোঃ ইলিয়াছ "প্রকাশে নাম কালা" (৩৫) কে গ্রেফতার করা হয় ফুলগাজী থানা পুলিশ, মোঃ ইলিয়াছ (কালা) পিতা: মৃত মুকু মিয়া ও মাতা: হোসনেয়ারা বেগম
এছাড়াও অন্য একটি মাদক মামলায় পরোয়ানাভুক্ত আসামি আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রামের কাউছার হাসান (২৫) লিয়াকত আলীর ছেলে কেও আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ফুলগাজী সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।