ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভুয়া ডাক্তার আটক করলো আনসার সদস্যরা
স্টাফ রিপোর্টার পিন্টু শেখ:
আজ ১৬ অক্টোবর ২০২৫ তারিখে দুপুর আনুমানিক ০৩ ঘটিকার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা সজীব বর্মন (৩৪) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেন।
ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এক সেবা প্রত্যাশী রোগীর প্রেসক্রিপশনে অপ্রয়োজনীয় ইনজেকশন লিখে রোগীর নিকট থেকে সরাসরি অর্থ দাবি করেন ওই ব্যক্তি। এসময় কর্তব্যরত আনসার সদস্যদের সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
প্রাথমিকভাবে তিনি নিজেকে হাসপাতালের একজন “বড় ডাক্তার” হিসেবে পরিচয় দেন। তবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কথাবার্তায় অসংগতি ধরা পড়লে এবং হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করে দেখা যায়, তিনি হাসপাতালের কোনো তালিকাভূক্ত বা অনুমোদিত চিকিৎসক নন- তিনি একজন ভুয়া ডাক্তার।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে সজীব বর্মনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, এ ঘটনায় ঢামেক কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীরা এমন দায়িত্বশীল ভূমিকার জন্য আনসার সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।