কক্সবাজার শহরে পেশাদার ৫ ছিনতাইকারী আটক।১১টি মোবাইল ও ১টি মোটরসাইকেল উদ্ধার
আনছারুল কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:
গতকাল বিকেলে কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের সময় একটি মোবাইল ১টি মানিব্যাগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে চুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মোবাইল উদ্ধার করতে গিয়ে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
ছিনতাইকারীকৃত মোবাইলসহ বিভিন্ন সময় ছিনতাইকৃত ১১ টি মোবাইল ও ছিনতাই এর কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জানান, গতকাল বিকেলে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে । ছিনতাইকারী ব্যাক্তি একজন পর্যটক বলে জানা গেছে।
উক্ত ব্যক্তিকে চুরিকাআঘাত করে ১ মোবাইল ও মানি ব্যাগ সহ যাবতীয় জিনিসপত্র নিয়ে যায়।
পরবর্তীতে ছিনতাইকারী ধরার জন্য শহরের বিভিন্ন জায়গায় অভিযান শুরু করা হয় এবং রাতভর অভিযান চালিয়ে পেশাদার ৫ ছিনতাইকারি কে আটক করা হয় এবং ১১ টি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের নামে থানায় ছিনতাইয়ের মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরে প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ৬টি মোবাইল টিম সক্রিয় থাকায় ছিনতাই কারীদের গ্রেফতার করতে সহজ হয়।
ভবিষ্যতেও পর্যটকদের নিরাপত্তায় জন্য সদর মডেল থানা সবসময় প্রস্তুত আছে বলে জানিয়েছে ।ছিনতাইয়ের আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন এবং তিনি একটি মামলা করেছে বলে জানিয়েছে পুলিশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।