সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

চাঁদা না পেয়ে মব সৃষ্টি করে অপহরণ ও পুলিশ সোপর্দ,প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‎‎

চাঁদা না পেয়ে মব সৃষ্টি করে অপহরণ ও পুলিশ সোপর্দ,প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‎‎
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী পৌরসভায় চাঁদা না পেয়ে মব সৃষ্টি করে অপহরন ও পুলিশে সোপর্দ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। 
‎রবিবার ( ১৯ অক্টোবর) নোয়াখালী প্রেসক্লাব সংলগ্ন দৈনিক নয়া পৃথিবীর সম্পাদকীয় কার্যালয় এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ভুক্তভোগির পক্ষে লিখিত বক্তব্যে উপস্থাপন করেন নির্যাতিত লিয়ার পিতা মো কালন।
‎লিখিত বক্তব্য তিনি জানান, তার ছেলে আহত নূর হোসেন রিয়াজ প্রকাশ লিয়া পৌরসভাধীন অনন্তপুর স্বর্ণকার পাড়া এলাকায় অপুর মৎস্য খামারে মাছের চাষ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিপক্ষ সন্ত্রাসী রহিম, মাইম,আলাউদ্দিনগং তার কাছে এক লক্ষ টাকা  দাবি করে। সন্ত্রাসীরা সবাই সৈরাচার আওয়ামীলীগের লোক। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা বিগত ১৩ অক্টোবর সোমবার মাইজদী বাজার আলামিন বিস্কুট ফ্যাক্টরি সামনে থেকে তাকে একাপেয়ে পূর্বপরিকল্পিত ভাবে  সিএনজি যোগে  জোরপুর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে স্বর্ণকার পাড়ার জসিম মিয়ার বিল্ডিংয়ে আটক রেখে দাবীকৃত চাঁদার জন্য লিয়ার ফোন থেকে তার পরিবারকে মুটোফোনে কল দেয়।  পরিবার টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা লিয়াকে শরিরের বিভিন্ন জায়গায় উপর্যপুরি কুপিয়ে আহত করে। পরে নিজেদের রক্ষা করতে  মব সৃষ্টি করে  তাকে  পুলিশ এনে উল্টো মিথ্যা মামলা সাজিয়ে সুধারাম মডেল থানার পুলিশের সোপর্দ করে।
‎সুধারাম থানার পুলিশ তাকে আহত অবস্থায় নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করে। পরবর্তীতে মিথ্যা মামলায় তাকে জেলে হাজতে প্রেরণ করে। একে একে ১৩ টি মামলায় তাকে আসামি করা হয়। বর্তমানে সে নোয়াখালী কারাগারের জেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
‎‎এ দিকে ভুক্তভোগীর পিতা কালন প্রতিকার চেয়ে বাদি হয়ে  নোয়াখালী সিনিয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলি আদালতে সিআর ১০৯৮/২৫. নং মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ওসি ডিবিকে মামলার তদন্তভার প্রদান করেন।
‎এ বিষয়ে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত লিয়ার পরিবার সাংবাদিকদের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,মাননীয়  বিজ্ঞ আদালতের কাছে লিয়ার মুত্তি দাবী করেন। তারা ন্যায় বিচার প্রার্থনা করে সঠিক তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ আইননানুগ ব্যবস্থা গ্রহণসহ অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।
‎সংবাদ সম্মেলনে আহত,  নির্যাতিত ও গ্রেফতারকৃত লিয়ার পিতা কালন,মা পুস্প বেগম,স্ত্রী তামান্না,দাদী নুরজাহান বেগম,বোন সাথী,মৌসুমী,ইয়াসমিন সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
‎
‎
‎

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭