সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনীতে আসল বন্দুক নিয়ে খেলছে শিশু!

ফেনীতে আসল বন্দুক নিয়ে খেলছে শিশু!
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

সোনাগাজীর এক শিশুর হাতে দেখা মিলল আসল বন্দুক
এমন ঘটনা ঘটেছে সোনগাজী উপজেলার মজলিশপুর ইউনিয়নের চরবদরপুর গ্রামে। সস্প্রতি ওই গ্রামের হোসেন মাঝি বাড়ির সুজনের শিশু সন্তানের হাতে বন্দুকের একটি ছবি সামাজিক মাধমে প্রকাশের পর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়।

জানা গেছে, শিশুটির সৌদি প্রবাসী মামা আসাদুর জামান নুর তার নিজ নামীয় ফেসবুক আইডিতে বন্দুক হাতে ভাগিনার ছবি পোস্ট করেন। তিনি ক্যাপশনে লিখেন, ‘এটা আমার বড় ভাগিনা, ওর হাতে থাকত এ বয়সে খেলনার পিস্তল থাকার কথা, আর অথচ ওর হাতে এখন অরজিনিয়াল পিস্তল।’

সামাজিক মাধ্যম ফেসবুকে বন্দুক হাতে শিশুর ছবি প্রকাশ হলে শুরু হয় তোলপাড়। কয়েক ঘণ্টা পর ফেসবুকের ওই পোস্ট আর খুঁজে পাওয়া যায়নি। তার আগে অনেকে ছবি ও স্কিনশর্ট সেভ করে নিজের ফাইলে সংরক্ষণ করে।
ঘটনার জানতে শিশুর পিতা সুজনের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ‘বন্দুক হাতে শিশু আমার সন্তান। আমার সন্তান তার নানার বাড়ি থাকতে কে বা কারা তার হাতে বন্দুক দিয়ে ছবি ধারণ করলেও সেটি জানা ছিল না। তার মামা পোস্ট করার পর বিষয়টি জানতে পারি। আমার শ্যালকের কাছে ফোন করলেও সে সাড়া দেয়নি।’

তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আরও বলেন, ‘আমার সন্তানের হাতে বন্দুক তুলে দিয়ে সেটি ফেসবুকে প্রচার করে তার স্বাভাবিক জীবন হুমকির মধ্যে ফেলেছে।
তবে এলাকার অনেকে সুজনের রাজনৈতিক প্রভাবের কারণে প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানায় বন্দুকটি সুজনের, একাধিকবার তার হাতে অস্ত্রটি দেখা গেছে। শ্বশুর পরিবারের সাথে ঝামেলা বাঁধলে তার শ্যালক ক্ষোভ থেকে ছবিটি ফেসবুকে প্রচার করে।’

এলাকাসীর দাবির প্রেক্ষিতে বক্তব্য জানতে চাইলে সুজন বলেন, ‘আমার শ্যালকের মাথায় সমস্যা রয়েছে। দেশে থাকতে অনেক পাগলামি করত, প্রবাসে গিয়েও পাগলামি বন্ধ হয়নি।’

এ বিষয়ে বক্তব্য জানতে আসাদুর জামান নুরের ম্যাসেঞ্জারে কল দিলেও সাড়া মিলেনি।

এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি পুলিশের নজরে আসেনি। অনুসন্ধান করে সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭