সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

এইমাত্র পাওয়া: বিমান বিধ্বস্ত, আরোহীদের কেউ বেঁচে নেই

এইমাত্র পাওয়া: বিমান বিধ্বস্ত, আরোহীদের কেউ বেঁচে নেই
প্রিন্ট নিউজ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের লেক ইলাওয়ারা এলাকার শেলহারবার বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এত প্রাণ হারিয়েছেন তিনজন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এবিসি।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই রাজ্যটির রাজধানী সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার (৫৩ মাইল) দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে পুলিশ জানায়, ভূমিতে ধাক্কা খাওয়ার পর আগুন ধরে যায় বিমানটিতে। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।

এফআরএনএসডব্লিউ পরিদর্শক অ্যান্ড্রু বারবার বলেছেন, ‘দুর্ঘটনার সময় বিমানবন্দরে স্থানীয় গ্রামীণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রশিক্ষণে ছিল। তারা কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়।’

তবে, বিমানটির জ্বালানির কারণে আগুন পুরো বিমানটিকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলায় যাত্রীদের বাঁচার কোনো সম্ভাবনা ছিল না বলেও জানান তিনি। এ ঘটনায় অন্য কেউ আহতের খবর পাওয়া যায়নি। ফলে ধারণা করা হচ্ছে বিমানটিতে তিনজন আরোহীই ছিলেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭