সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ছাগলনাইয়ায় যুবকের উপর হামলা কারী প্রধান আসামি সামছুল হক গ্রেফতার

ছাগলনাইয়ায় যুবকের উপর হামলা কারী প্রধান আসামি সামছুল হক গ্রেফতার
প্রিন্ট নিউজ

ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি:

ছাগলনাইয়ায় ইবনে জাহেদ নামক যুবককে প্রকাশ্যে হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি সামছুল হককে (৪৮) গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। গত ৭ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় সামছুল হক, তার বড় ভাই নুরুল আলম (৫০) ও ভাতিজা মোঃ নোমান (২১) সহ অজ্ঞাত ৪/৫ জন সংঘবদ্ধ হয়ে ছাগলনাইয়া ডাকবাংলা রোড়স্থ খাদ্য গুদাম সংলগ্ন রহিম মটরস নামক দোকানের ভেতরে ও বাহিরে ইবনে জাহেদের উপর হামলা চালায়। গুরুতর আহত জাহেদ বর্তমানে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরদিন জাহেদের ছোট ভাই ইবনে ছাহেদ বাদি হয়ে এ বিষয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করে (নং- ১১ তাং- ৮-১০-২০২৫ ইং)। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাফিদুল ইসলাম এ মামলার প্রধান আসামি সামছুল হককে গ্রেফতার করে। বিষয়টির সত্যতা নিশ্চিত ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার জানান, এ মামলা অভিযুক্ত অন্যন্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি সামছুল হক ও তার বড় ভাই নুরুল আলমের নিকট ইবনে জাহেদ ও তার পরিবার একটি দোকান ঘর বিক্রি করে। দোকান বিক্রির কিছু পাওনা টাকা জাহেদকে দিবে বলে ডেকে এনে সামছুল হক গং জাহেদের উপর অতর্কিত হামলা করে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭