সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

সাভার মডেল থানা পুলিশের অভিযানে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেফতার ০১

সাভার মডেল থানা পুলিশের অভিযানে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেফতার ০১
প্রিন্ট নিউজ

স্টাফ রিপোর্টার পিন্টু শেখ:

সাভার মডেল থানা পুলিশ ০৯/১০/২০২৫ তারিখ হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১৬৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধারসহ একজন আসামীকে গ্রেফতার করেছেন।

সাভার চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ীর এসআই(নিঃ) মোঃ আমির হোসেন হেমায়েতপুর এলাকায় মোবাইল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৯/১০/২০২৫ তারিখ বিকাল ১৬.১০ ঘটিকার সময় হেমায়েতপুর বাসষ্ট্যান্ড একেএইচ টাওয়ারের বিপরীত পাশে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটওভার ব্রীজের নীচে অভিযান পরিচালনা করে বিদেশে পাঁচারের উদ্দেশ্যে রাখা একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তি পাচারের অভিযোগে আসামী ১) মোঃ দেলোয়ার হোসেন (৬১), পিতা- মৃত আবুল হোসেন, সাং- গোয়ালমারী, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা, এ/পি সাং-দারুসসালাম টাওয়ার, খালেক পাম্পের সাথে, মিরপুর-১, থানা- দারুসসালাম, ডিএমপি, ঢাকাকে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃত আসামী একটি ওয়ালটন ফ্রিজের পূরাতন কার্টুনের ভিতরে বিশেষ কৌশলে কষ্টি পাথরের কালো রংয়ের বিষ্ণু মুর্তিটি সংরক্ষণ করছিলেন। মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি, ওজন প্রায় ১৬৫ (একশত পয়ষট্টি) কেজি। মূর্তিটির বাজার মূল্য অনুমান ১,২০,০০,০০০/-(এক কোটি বিশ লক্ষ) টাকা বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামী ১) মোঃ দেলোয়ার হোসেন (৬১) এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ পূর্বক জেলখানায় প্রেরণ করা হইবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭